রক্ষককে দেখা গেল ভক্ষকের ভূমিকায়। জানা যায়, উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া ফাড়ির প্রতিবেশী পাড়ার এক গৃহবধূকে রাতের অন্ধোকারে বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক জেল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ সোমবার গভীর রাতে ওই গৃহবধূ ঘুম থেকে উঠে বাথরুম যান। ঘরে ফেরার আগেই অভিযুক্ত রায়গঞ্জ সংশোধনাগারের পুলিশ কর্মী অখিল মন্ডল বাড়ির মেইন সুইচ্ অফ্ করে দেয় ও গৃহবধূর ঘরে গিয়ে লুকিয়ে থাকে। প্রাথমিক ভাবে লোডশেডিং হয়েছে মনে করে ঘরে ফিরতে যান ওই গৃহবধূ। তখনই অভিযুক্ত জেল পুলিশ কর্মী অখিল মন্ডল গৃহবধূর মুখ চাপা দিয়ে তাকে ঘরের ভেতরে মেঝেতে ফেলে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘরেই খাটে শুয়েছিল গৃহবধূর মা, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। প্রথমে তিনি অন্ধকারে ঘরে জামাই এসেছে মনে করেন। কিন্তু মেয়ের চিৎকারে সম্বিত ফেরে মায়ের। ছুটে বেড়িয়ে বাইরে থেকে দরজা আটকে দেন তিনি। শুরু করেন চিৎকার। গৃহবধূর মায়ের চিৎকারে প্রতিবেশী অভিযুক্ত পুলিশ কর্মীর পরিবারের লোকেরা ছুটে আসেন ও গৃহবধূর বাড়ির লোকেদের মারধোর করে বাড়ির দরজা ভেঙ্গে অভিযুক্ত অখিল মন্ডল কে নিয়ে চলে যায় বলে অভিযোগ। রাতেই কর্ণজোড়া পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। মঙ্গলবার গৃহবধূকে মেডিকেল পরীক্ষা করানো হয়। যদিও ঘটনার পর থেকেই অখিল মন্ডল পলাতক বলে জানা গেছে। গৃহবধূর ও তার স্বামীর অভিযোগ অখিলের আত্মীয়রা পুলিশের কাছে করা অভিযোগ তুলতে লোক মারফত হুমকি দিচ্ছে। তাই তারা বর্তমানে প্রাণনাশের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ অবশ্য অখিলকে পুলিশ বলে মানতে নারাজ, তার কথায় অখিল জেল ওয়ার্ডেন মাত্র। পাশাপাশি অখিলকে দ্রুত গ্রেফতার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/VkjNn54nG5Q